Jashore , Tuesday, 10 November 2026

১১ লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৯

সেলিম মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে ১১ লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে এসব মাদক উদ্ধার ও মাদকব্যবসার সঙ্গে জড়িত নয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাটুরিয়া উপজেলার ভাসিয়ানী কৃষ্ণপুর গ্রামের আওলাদ হোসেন (৪২), ওয়াদুদ রহমান (৪৫), ফারুক হোসেন (৩৫), কামতা গ্রামের আবদুর রাজ্জাক (২৫), কমলপুর গ্রামের লাবু মিয়া (৩৪), ধুল্যা গ্রামের মোয়াজ্জেম হোসেন (২৯), আরিফুল ইসলাম (৩০), হরগজ গ্রামের লুৎফর রহমান (৫২) এবং গোলড়া গ্রামের শামীম হোসেন (৩১)।

জেলা ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এবং পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে গতকাল শনিবার রাত নয়টার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশের তিনটি দল।

অভিযানে ওই নয়জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদকব্যবসা করে আসছিলেন। তাঁদের অধিকাংশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আজ রোববার সকালে নতুন করে গ্রেপ্তার নয়জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এরপর দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:23 pm, Sunday, 10 April 2022
10 Time View