লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নৌপুলিশ-জেলে সংঘর্ষ, একজন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় নৌ পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে।

এতে নিহত হয়েছেন এক জেলে।শনিবার মধ্যরাতে মেঘনা নদীর সবুজের বয়া এলাকায় পুলিশের সঙ্গে জেলেদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত এক জেলেকে ঢাকা মেডিক্যালে আনার পর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নৌ পুলিশসহ আহত হয়েছে আরও ১৫ জন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাপাতলে ভর্তি করা হয়েছে।আটক করা হয়েছে ১০ জেলেকে। মা ইলিশ সংরক্ষণে পহেলা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার উপর সরকারী নিষেধাজ্ঞা চলছে।