২৩শে এপ্রিল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// ঈদুল ফিতর সামনে রেখে এবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩মে এপ্রিল থেকে।

কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হবে।সোমবার (১১ই এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩শে এপ্রিল বিক্রি হবে পাঁচদিন পরের টিকিট, অর্থাৎ ২৭শে এপ্রিল যাত্রার টিকিট।একইভাবে ২৪শে এপ্রিল মিলবে ২৮শে এপ্রিলের, ২৫শে এপ্রিল মিলবে ২৯শে এপ্রিলের, ২৬শে এপ্রিল মিলবে ৩০শে এপ্রিলের এবং ২৭শে এপ্রিল ১লা মের টিকিট।

চাঁদ দেখা সাপেক্ষে ২রা মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩রা মে ঈদ হলে ২৮শে এপ্রিল বিক্রি হবে ২রা মের ট্রেনের টিকিট।আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ই মে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১লা মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।

রেলওয়ে জানিয়েছে, এবার যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।যাত্রীসেবা বাড়াতে ২৫শে এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।