Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হিজাব বিতর্ক: নওগাঁয় দুই সাংবাদিক গ্রেপ্তার

তহিদুল ইসলাম রতন নওগাঁ জেলা প্রতিনিধি:- হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল এর করা এবার মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তিনি মহাদেবপুর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন- দৈনিক নওরোজ ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি কিউ এম সাঈদ (৫০) ও মহাদেবপুর দর্পন নিউজ পোর্টালের প্রতিনিধি সামসুজ্জামান মিলন (৩৮)।মামলা ও ওই দুই সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আজ সকালে উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলার তার বিরুদ্ধে হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, তাকে সামাজিকভাবে হেয় করা ও বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বিদ্যালয়ে হামলার অভিযোগে করেছেন তিনি।

৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে ওই মামলার আসামি করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাতে সাংবাদিক কিউ এম সাঈদকে ও সাংবাদিক সামসুজ্জামান মিলনকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

পরে তাদের আমোদিনী পালের করা মামলায় এজহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।ওসি আজম উদ্দিন মাহমুদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টায় কিউ এম সাঈদ ও সামসুজ্জামানকে আটক করা হয়।

পরে তাদের আমোদিনী পালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 am, Saturday, 16 April 2022
25 Time View