রবিবার, মার্চ ২৯, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeজাতীয়৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

ঢাকা জেলা প্রতিনিধি:-আশুলিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউসুফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযুক্ত ইউসুফকে আটক করা হয়। এর আগে দুপুরে আশুলিয়ার বেরণ এলাকার মানিকগঞ্জ পাড়ায় এঘটনা ঘটে। আটক ইউসুফ (৩৮) গাজীপুর জেলার কালিগঞ্জ থাানর হরিদাপপুর গ্রামের রফিকুলের ছেলে।

সে আশুলিয়ার মানিকগঞ্জ পাড়ায় ভাড়া বাসায় থেকে চটপটি বিক্রি করতো।স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশুর দিনমজুর বাবা এবং পোশাক শ্রমিক মা কাজে বের হওয়ার পর দুপুরে পাশের বাসার অন্য শিশুদের সাথে খেলতে বের হয় ভুক্তভোগী শিশু।

এসময় অভিযুক্ত ইউসুফ শিশুটিকে জোর করে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। ভুক্তভোগী শিশু চিৎকার করলে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।সন্ধ্যায় শিশুটির মা-বাবা কাজ থেকে বাসায় ফিরে ঘটনা শুনে ইউসুফের কাছে বিষয়টি জানতে যায়। এসময় স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেয়।

আশুলিয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়