Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পুতিনের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক:- এবার ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সম্প্রতি মস্কোতে সফরে যাচ্ছেন জাতিসংঘের প্রধান অ্যান্তেনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার তিন দিনের সফরে প্রথমে তিনি রাশিয়া যাবেন। এদিকে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের তীব্র সমালোচনা করছেন অনেকেই। বলা হচ্ছে সংকট মোকাবিলায় সীমিত পদক্ষেপ নিয়েছে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটি। এরপরেই বৃহস্পতিবার ইউক্রেনে সফর করার কথা রয়েছে তার। তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘ প্রধানের আগে ইউক্রেনে সফর না করে রাশিয়া সফরের বিষয়টি ভালো চোখে দেখছেন না তিনি।এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ল্যাভরভ বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি খুবই মারাত্মক ও বাস্তব। তাই এটাকে অবমূল্যায়ন করা যায় না। এসময় আলোচনার ক্ষেত্রে কিয়েভের ভূমিকার সমালোচনা করেছেন তিনি।

আলোচনার ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা দরকার বলেও মন্তব্য করেছেন রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক।সুত্রঃ আনাদোলু নিউজ এজেন্সি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:23 pm, Tuesday, 26 April 2022
26 Time View