লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবনে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিঝিন চেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে এ অনুরোধ জানান তিনি।এছাড়া যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এডিবি’র সহায়তা চান প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট।শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশবাসী দুই বছর পর এবার অবাধে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।
প্রধানমন্ত্রী মহামারির সময়ে এডিবি’র সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। এছাড়াও সরকার এখন দেশের গৃহহীন ও ভূমিহীন মানুষকে উন্নত ও সুন্দর উন্নত জীবন দেয়ার লক্ষে জমিসহ বাড়ি দিচ্ছে।শিঝিন চেন বলেন, বাংলাদেশের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে।
এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে। এডিবি’র ভাইস প্রেসিডেন্ট কোভিড-১৯ মহামারির মধ্যে ও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।এসময় তিনি আরও বলেন, এডিবি আশা করছে বাংলাদেশ জিডিপিতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।







