৬০ বিঘার বেশি জমি থাকলে নিয়ে নেবে সরকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- ব্যক্তি নামে ৬০ বিঘা জমি থাকলে সরকার তা নিয়ে নেবে এমন বিধান রেখে নতুন ভূমি উন্নয়ন কর আইন ২০২২ ও ভূমি সংস্কার আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে

বৃহস্পতিবার (বৃহস্পতিবার ২৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান ভূমি উন্নয়ন কর আইন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন একজনের নামে ৬০ বিঘা জমি থাকলে সরকার তা নিয়ে নেবেন ।

তবে ভূমি সংস্কার আইনের খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন ৬০ বিঘার বেশি কৃষিজমি একজনের নামে রাখার না গেলে রপ্তানিমূল্য কৃষি পণ্য বা অন্য কোন প্রক্রিয়াজাতকরণ শিল্প হয় তবে সে ক্ষেত্রে ৬০ বিঘা জমি রাখা যাবে।

ভূমি উন্নয়ন করের আইন খসড়া নিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন আগের একটি অধ্যাদেশকে পরিমার্জিত করে নতুন আইন করা হচ্ছে নতুন আইন পাস হলে কৃষি কাজের ওপর নির্ভরশীল ব্যক্তি ও পরিবার ভিত্তিক কৃষি জমির পরিমাণ ৮দশমিক ২৫ একর বা ২৫ বিঘা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না ।

তবে ২৫ বিঘা জমির উপরে থাকলে সব জমির জন্য ট্যাক্স দিতে হবে । ৩ বছর ভূমি উন্নয়ন কর না দিলে ৬ দশমিক ২ শতাংশ হারে জরিমানা আদায় করা হবে তিনি বলেন ।

সরকারি কবরস্থানে শ্মশান ঈদগা মসজিদ মন্দির গির্জা সব ধরনের প্রার্থনা স্থানকে ভূমি উন্নয়ন করের আওতা মুক্ত রাখা হয়েছে ।

ব্যক্তিগত ও পারিবারিক কবরস্থান ট্যাক্স দিতে হবে কারণ পারিবারিক কবরস্থান গ্রামে থাকে এলাকাবাসী মিলে মসজিদের পাশে কবর স্থান করে সেটি মসজিদের নামে হয় সেটির পর দিতে হবে না ।

ভূমি সংস্কার আইনের খসড়ায় বিষয়ে তিনি বলেন, পল্লী এলাকায় বাস্তুভিটা হিসেবে ব্যবহারের জন্য কোন খাস জমি পাওয়া গেলে সরকার ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবার ভূমিহীন কৃষক ও তাদের পরিবার অগ্রাধিকার ভিত্তিতে লিজ দেবে তবে কাউকে ৫ শতাংশের বেশি লিজ দেয়া যাবে না।

তিনি বলেন এ আইন পাস হলে পাঁচ বছরের চুক্তি করে জমি বর্গা দিতে হবে বর্গাদার মারা গেলে তার বাড়ির ওয়ারিশ উপর বর্তাবে।

এ আইন লংঘন করলে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড দেয়া হবে বলেও তিনি মন্ত্রিপরিষদ সচিব জানান।