Jashore , Tuesday, 10 November 2026

ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটনের রেকর্ড

খেলাধুলা প্রতিবেদক:– বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১৫ বছর পর ষষ্ঠ উইকেটে নতুন জুটির রেকর্ড গড়লেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৫৩ রানের জুটি গড়েন মুশফিক ও লিটন। ফলে ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলো।

ইনিংসে ষষ্ঠ উইকেটে ১৯১ রান করেছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। সেই রেকর্ড আজ ভেঙে গেল। ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড জুটি এখন মুশফিক ও লিটনের।সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন মুশফিক ও লিটন। দিন শেষে ৪৬৯ বল খেলে ২৫৩ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন তারা। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে সেরা হলেও, যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:23 am, Tuesday, 24 May 2022
32 Time View