Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শরীয়তপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

শরিয়তপুর জেলা প্রতিনিধি:- শরীয়তপুর জেলার ডামুড্যায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বসির বেপারী (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেছেন বলে জানান ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ।সোমবার দুপুরে মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রীর মা। অভিযুক্ত বসির বেপারী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের সুলাইমান বেপারীর ছেলে।তার দুই ছেলে রয়েছে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ঝড়ের পরে আম কুড়ানোর জন্য মেয়েটির মা ও বোন বাড়ির পাশে বাগানে যায়।

এই সুযোগে মেয়েটির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বেপারী। এ সময় ভুক্তভোগীর চিৎকারে এক প্রতিবেশী নারী এগিয়ে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ভুক্তভোগীর পরিবার বেশ কয়েকবার থানায় যেতে চেয়েছিল কিন্তু স্থানীয়দের চাপে যেতে পারেনি। তারা টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য বলে।

এ বিষয়ে মেয়ের বাবাকে কয়েকবার হুমকি দেওয়া হয়।ভুক্তভোগীর মা জানান, সেদিন আমার মেয়ে অসুস্থ হয়ে ঘরে শুয়ে ছিল। আমি আম কুড়ানোর জন্য পাশে বাগানে যাই। পরে আমার মেয়ের ডাক চিৎকার শুনে দৌড়ে আসি। আমার মেয়ে ও প্রতিবেশীর কাছ থেকে ঘটনাটি শুনি। এ বিষয়ে বেশ কয়েকবার স্থানীয় কয়েকজন টাকা নিয়ে আসে। টাকা নিয়ে সব কিছু মীমাংসা করে ফেলার জন্য বলে। তারা আমার মেয়ের ইজ্জত টাকা দিয়ে কিনতে চায়।

রোববার রাতে চেয়ারম্যান আমার স্বামীকে ডেকে মেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যেতে বলেন। আমি এখন নিরুপায় হয়ে থানায় এসেছি।যদিও এ অভিযোগ অস্বীকার করে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা। তিনি বলেন, ‘সেদিন এলাকায় আমি ছিলাম না।

আমি জানি না বা আমার কাছে কেউ আসেনি। ’ মেয়ের পরিবারকে চাপ দেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কাছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:17 am, Tuesday, 24 May 2022
23 Time View