Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে উপজেলা পরিষদের রোড‘শো অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, বাল্য বিয়ে নিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে রোড‘শো অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্তক্রমে আজ বেলা ৩ টায় এ রোড‘শো শুরু হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে দৌলতপুর থানা বাজার, রিফাইতপুর বাজার, আল্লারদর্গা বাজার, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ, মথুরাপুর, ডাংমড়কা, প্রাগপুর, গরুড়া, শেহালা, বোয়ালিয়া, বড়গাংদিয়া, আড়িয়া হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে রোড‘শো টি শেষ হয়।

এ সকল স্থানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।রোড‘শো তে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সর্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহিন খসরু, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমুখ।রোড‘শোতে সরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার জানান, দৌলতপুর উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ার লক্ষ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, বাল্য বিয়ে নিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ রোড শো‘র আয়োজন। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:18 pm, Tuesday, 24 May 2022
27 Time View