Jashore , Tuesday, 10 November 2026

শর্ত মানলে মিলবে মদ বিক্রির লাইসেন্স

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শর্ত মেনে চললে মদ বিক্রির লাইসেন্স মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা জানান।

অনুষ্ঠানে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া হয়। মাদক বিস্তার রোধে মদের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা হলো সফট ড্রাগস আরেকটি হলো হার্ড ড্রাগস।সফট ড্রাগস সারা বিশ্বেই চলছে।

আমাদের এখানেও লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে, কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট-ক্লাবকে লাইসেন্স দিয়েছি। তিনি বলেন, আওতা বাড়বে কি না, এটা নির্ভর করে তারা আমাদের নিয়মকানুন কতটা মেনে চলতে পারছে বা পারবে। এটা একটা চলমান প্রক্রিয়া।

যারাই আমাদের নিয়ম মেনে চলতে পারবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি ক্রাইটেরিয়া আছে, যখন সেগুলো ফুলফিল করতে পারবে, তখন তারা লাইসেন্স পাবে।সুরা নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আইন যখনই প্রয়োজন হয় তখনই সেটা ব্যবহার করা হয়।

এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আইন রয়েছে, সেখানে প্রয়োজনে আমরা ব্যবস্থা নেব, কিন্তু এখনই আমরা মনে করছি না সেটার প্রয়োজন হচ্ছে।

মদ পান করতে পারবে যারা‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ অনুসারে ২১ বছরের নিচে কোনো ব্যক্তিকে মদ্যপানের পারমিট বা অনুমতি দেয়া যাবে না। এর বেশি বয়সী যে কেউ পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

তবে মুসলিমদের ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর পদমর্যাদার কোনো ডাক্তারের সার্টিফিকেট প্রয়োজন হবে। একজন পারমিটধারীর কাছে এককালীন সর্বোচ্চ তিন ইউনিট এবং মাসে সর্বোচ্চ সাত ইউনিটের বেশি অ্যালকোহল বিক্রি করা যাবে না।

একজন পারমিটধারীর কাছে এককালীন সর্বোচ্চ তিন ইউনিট এবং মাসে সর্বোচ্চ সাত ইউনিটের বেশি অ্যালকোহল বিক্রি করা যাবে না। তবে বিশেষ পারমিটধারীর কাছে এই পরিমাণ অ্যালকোহল এককালীন বিক্রি করা যাবে। একই ব্যক্তির নামে একই মেয়াদে বিদেশি এবং দেশি অ্যালকোহলের পারমিট ইস্যু করা যাবে না।

পারমিটধারী ক্লাব মেম্বাররা ক্লাবের নির্ধারিত স্থানে বসে মদ্যপান করতে পারবেন।কোনো এলাকায় ১০০ জনের দেশি মদ বা বিদেশি মদের পারমিটধারী থাকলে ওই এলাকায় অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেয়া যাবে।

কোনো ক্লাবের সদস্যদের মধ্যে অন্তত ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে ওই ক্লাবকে বার স্থাপনের লাইসেন্স দেয়া যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:56 pm, Tuesday, 24 May 2022
29 Time View