Jashore , Tuesday, 10 November 2026

আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ যাওয়ার শর্ত শিথিল

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- ব্যাংকারদের মতো আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও হজ-উমরাসহ বিশেষ প্রয়োজন ও চিকিৎসার জন্য নিজস্ব অর্থায়নে বিদেশ যেতে পারবেন।

গত সপ্তাহে ব্যাংকারদের জন্য শর্ত শিথিলের পর রবিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিল।

আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ প্রয়োজন, হজ-উমরা, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে নিজস্ব অর্থায়নে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ যেতে পারবেন।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে বিদেশ যেতে পারবেন।

এছাড়া ২০২২ সালের পবিত্র হজ পালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন।

পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে যেতে পারবেন এবং বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ ও স্টাডি ট্যুর, ওয়ার্কশপ ও এক্সপোজার ভিজিট সভা ও সেমিনারে অংশগ্রহণ করতে পরবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:09 pm, Sunday, 29 May 2022
31 Time View