Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু আহত পিতা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা গৃহবধূ রিনা খাতুনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত পিতা জনি ও মেয়ে জয়া খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত ১টার দিকে তিনি মারা যান। এদিকে মৃত রিনা খাতুনের স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) চিকিৎসাধীন রয়েছেন । ১০ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জনি তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলযোগে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর নন্দনালপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে পৌঁছানোর মাত্রই একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে রিনা খাতুনের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতলে আনার আগেই রিনা খাতুনের মৃত্যু হয়েছিল। একই ঘটনায় রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মেয়ে মারা যায়। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা মোটামুটি ভালো।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:43 pm, Saturday, 11 June 2022
20 Time View