টেকনাফে সোয়া কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে নাফনদী এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ২ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে টেকনাফের খারাংখালি নাফনদীর বেড়িবাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিবুল্লাহ (৩৭) টেকনাফের হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।