বাড্ডায় ৪৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারে ৪৬ কেজি গাঁজাসহ ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

শুক্রবার (২৪ জুন) দিনগত রাতে বাড্ডার মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মোস্তফা কামাল ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কেও জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে মেরুল বাড্ডার মেইন রোডের একটি রেস্তোরার সামনে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকারসহ পালানোর চেষ্টাকালে ইমরানকে গ্রেফতার করা হয়।

এ সময় প্রাইভেটকারটি আটকে তল্লাশি করে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ইমরানের নামে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।