Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ১৭ বস্তা টাকা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:- কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক আজ শনিবার (২ জুলাই) সকালে খোলা হয়েছে।

দানবাক্স হিসেবে ব্যবহৃত ৮টি লোহার সিন্দুক খোলার পর প্রথমে মোট ১৬টি বড় বস্তা এবং ১টি ছোট বস্তায় টাকাগুলো ভর্তি করা হয়। চলছে টাকা বাছাই ও গণনার কাজ।

মসজিদ সূত্র জানায়, এই কাজে অংশগ্রহণ করছেন মসজিদ সংলগ্ন মাদরাসার ১৩২ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী। দিনব্যাপী টাকা গণনা চলবে।

পাগলা মসজিদের প্রশাসনকি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকতউদ্দীন ভুঁইয়া বলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে।

এর আগে গত ১২ মার্চ দানসিন্দুক খোলার পর এযাবতকালের সর্বোচ্চ তিন কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া গিয়েছিল। তা-ছাড়াও পাওয়া গিয়েছিল প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ লোকজন এসে মসজিদের দানসিন্দকুগুলোতে টাকাপয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করে থাকেন। এ ছাড়াও, গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মসজিদটিতে দান করা হয়।

কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। জেলা শহরের পশ্চিম পাশের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:26 pm, Saturday, 2 July 2022
142 Time View