শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeজাতীয়ঈদের ৭ দিন এক জেলার মোটরবাইক অন্য জেলায় চলা নিষেধ

ঈদের ৭ দিন এক জেলার মোটরবাইক অন্য জেলায় চলা নিষেধ

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এ সময় মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না আজ রোববার বিকালে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না।

কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে।

চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়