Jashore , Tuesday, 10 November 2026

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:-ভ্রমণ পিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু এবং ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে প্রতিষ্ঠানটি।

ভ্রমণে আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নীচতলায় আসতে হবে।

পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু করা হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। ভ্রমণ শেষ হবে রাত ৯টায়।

পর্যটন করপোরেশন জানিয়েছে, আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণমূল্য পরিশোধ করা যাবে।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।মঙ্গলবার (১২ জুলাই) এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:04 pm, Tuesday, 12 July 2022
11 Time View