সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
ওমরাহ শুরু ৩০ জুলাই
আনসার আলী সৌদি// চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে সৌদি আরব। আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে। ওমরারহ নিবন্ধন শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।
বুধবার (১৪ জুলাই) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয় জানায়, বিশ্বের সব দেশ থেকে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজযাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ আজ বৃহস্পতিবার (১৫ জিলহজ বা ১৪ জুলাই) থেকে শুরু হবে। হজের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।
স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজিদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
Tag :



























