Jashore , Tuesday, 10 November 2026

পুরান-কার্টি জুটি ভাঙলেন নাসুম

সিজানুর খেলাধুলা প্রতিবেদক// ১ম দুই ওয়ানডেতে ১৪৯ রান ও ১০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

আজ তৃতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে দলীয় ১৬ রানের সময় তাদের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে দেন বাংলাদেশি বোলাররা। শঙ্কা জাগে ক্যারিবিয়ানদের আরও একবার ব্যাটিং ধসের।

তবে সেই শঙ্কা উড়িয়ে ও চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক নিকোলাস পুরান ও ক্যাটি কার্টি।

তাদের জুটি ৬৭ রানে গিয়ে দাঁড়ায়। দলটির স্কোর যখন ৮৩ রান, ঠিক তখনই টাইগারদের কাঙ্খিত ব্রেক থ্রো এনে দিলেন নাসুম আহমেদ। ২৭তম ওভার করতে এসে পঞ্চম বলে শর্ট লেন্থের ডেলিভারি দেন।

সেটি মিড অন ফিল্ডারের উপর দিয়ে মারতে যান কার্টি। কিন্তু ব্যাটের কানায় লেগে শটটি সোজা উপরে উঠে যায়। সহজেই ক্যাচটি তালুবন্দি করেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৩৩ রান করেন এই ব্যাটার।

এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান। নিকোলাস পুরান ৩৫ ও রোভম্যান পাওয়েল ২ রানে অপরাজিত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:37 pm, Saturday, 16 July 2022
26 Time View