মানিক মিয়া স্টাফ রিপোর্টার// বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতরা সবাই মাদক কারবারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলেছেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) পঙ্কজ কুমার সিং।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে আয়োজিত পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএসএফ মহাপরিচালক।
মহাপরিচালক বলেন, ‘নিহত ব্যক্তিদের সবাই মাদক কারবারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। আর প্রতিটি গুলির ঘটনাই রাতে ঘটেছে।







