কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// রাজু গ্রেফতার প্রথমে প্রেমের সম্পর্ক, তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার এক তরুণীর (২৬) সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আব্দুল মান্নান রাজু (২৬) নামের এক যুবক। কিন্তু বিয়ের জন্য চাপ দিতেই টালবাহানা শুরু করেন রাজু। বাধ্য হয়ে থানায় যান ধর্ষণের শিকার তরুণীর মা।
শুক্রবার (২২ জুলাই) রাতে মাটিরাঙ্গা থানায় রাজুকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ঘটনার শিকার তরুণীর মা।
আসামি আব্দুল মান্নান রাজু মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।ভুক্তভোগী তরুণীর মা বলেন, আমার মেয়ের আগে একটি বিয়ে হয়ে বিবাহ বিচ্ছেদ হয়।
তার একটি ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে জেনেও আসামি আব্দুল মান্নান রাজু তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এছাড়া কোরআন ছুঁয়ে শপথ করে আমার মেয়েকে বিয়ে করার আশ্বাস দেয়। এরই ধারাবাহিকতায় বাড়িতে একা পেয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে রাজু। কিন্তু পরবর্তীতে বিয়ের কথা বললেই সে বিষয়টি এড়িয়ে যেতে থাকে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলা দায়ের করেছেন ভিকটিমের মা। পরে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







