Jashore , Tuesday, 10 November 2026

মৎস্য উৎপাদনে স্বর্ণ পদক পেলো সাভানা ফার্ম প্রোডাক্টস

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- মৎস্য উৎপাদনে স্বর্ণ পদক পেয়েছে গোপালগঞ্জের সাভানা ফার্ম প্রোডাক্টস। মৎস্য উৎপাদন (স্বাদু পানির মাছ/সিবাস/মিল্ক ফিস/অপ্রচলিত মৎস্য/মেরিকালচার) এই ক্ষেত্রে সাভানা ফার্ম প্রোডাক্টস স্বর্ণ পদক অর্জন করে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারহীন রিশতা বিনতে বেনজীর রোববার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাত থেকে ওই পুরস্কার গ্রহণ করেন।

জানা যায়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগান নিয়ে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এ প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে জাতীয় মৎস্য পদক ২০২২ তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফারহীন রিশতা বিনতে বেনজীর ২০২১ সালে তার খামারে ৫.২৬ হেক্টর জলায়তন বিশিষ্ট ১৫টি পুকুরে রুই জাতীয় মাছের মিশ্রচাষ, পাবদা ও অন্যান্য মাছের চাষ করে ১৫৪.৩৮ মেট্রিক টন মাছ উৎপাদন করেন।

এরমধ্যে ১৩টি পুকুরে রুই জাতীয় মাছের মিশ্রচাষ এবং ২টি পুকুরে আধুনিক বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে পাবদা ও অন্যান্য মাছের চাষ করেছেন।

বিবেচ্য বছরে খামারটিতে হেক্টর প্রতি গড়ে ২৯.৩৫ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এর মধ্যে রুই জাতীয় মাছের হেক্টর প্রতি উৎপাদন ১৮.০১ মেট্রিক টন, যা দেশের মৎস্যচাষিদের জন্য অনুসরণীয়।

মূল্যায়ন বছরে খামারটিতে ১ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করে বছরান্তে ৩ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা আয় হয়। খামারটিতে মৎস্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ১ জনসহ ২০ জন জনবলের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

উত্তম মাছ চাষ অনুশীলন ও খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে মৎস্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য অবদান রাখায় সরকার খামারটিকে জাতীয় মৎস্য পদক ২০২২ এ স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:24 pm, Sunday, 24 July 2022
17 Time View