গাজীপুর জেলা প্রতিনিধি:- দীর্ঘদিন বন্ধ থাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি আবারও চালু হচ্ছে। সহজ ও হয়রানিমুক্ত করতে এবার অনলাইনে হবে এই বদলি কার্যক্রম।
আগামীকাল বুধবার বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সহজ ও হয়রানিমুক্ত করতে অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই কার্যক্রমের বাস্তবায়ন বিলম্বিত হয়।গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এই কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১৫ জুলাই পর্যন্ত যেসব শিক্ষক বদলির আবেদন করেছেন, তাঁদের বদলির আওতায় আনা হবে। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে।







