Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

খাদ্য শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়তে পারে আগামীকাল: তুরস্ক

আন্তর্জাতিক সংবাদ:- যুদ্ধ শুরু হওয়ার পর শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে সোমবার (১ আগস্ট)। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবার বার্তা সংস্থা রয়টার্সের।

ইব্রাহিম কালিন জানান, যদি সব কিছু সম্পূর্ণভাবে ঠিক থাকে তাহলে কাল শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা আগামীকাল থেকে শস্যবাহী জাহাজা ইউক্রেন ছাড়তে দেখবো।

এক সাক্ষাতকারে কালিন আরও জানান, শিগগিরই রপ্তানির রুট তৈরিতে চূড়ান্ত কাজ ইস্তাম্বুলের যৌথ সমন্বয়কেন্দ্র করবে।ইউক্রেন ও রাশিয়া বিশ্বে প্রধান গম সরবরাহকারী দেশ। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্য পণ্যটির দাম বেড়ে যায়।

তবে গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্কে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হয়েছে, যাতে নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে।

শনিবার (৩০ জুলাই) জানানো হয়, ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে। এরই মধ্যে ১৬টি জাহাজ শস্য দিয়ে বোঝাই করা হয়েছে।

ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে সম্পূর্ণভাবে প্রস্তুত এগুলো।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়, জাহাজগুলো শিগগির ছেড়ে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:58 pm, Sunday, 31 July 2022
33 Time View