Jashore , Tuesday, 10 November 2026

২০ শতাংশ ফেরিতে ভাড়া বাড়ল

ফরিদ আহমেদ স্টাফ রিপোর্টার// ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান শামীম আল রাজী।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল। এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:03 pm, Tuesday, 16 August 2022
32 Time View