হঠাৎ নিঝুম দ্বীপে ভেসে এলো বিদেশি বার্জ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসমম কক্সবাজার জেলা প্রতিনিধি:- বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপের কারণে জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের অদূরে মেঘনা নদীতে ভেসে এসেছে বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ অংশবিশেষ।

গত মঙ্গলবার বার্জটি ভেসে আসে। বার্জটিতে কোনো মালামাল না থাকলেও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় করছেন।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় সেখানে থাকা বিদেশি জাহাজ আল কুরতানের সংযুক্ত থাকা একটি বার্জ জোয়ারের তোড়ে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে ভেসে আসে।

বার্জটি সেখানে আটকে যায়।নিঝুম দ্বীপের বাসিন্দারা জানায়, এটা দেখতে ফুটবল মাঠের মতো। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। জোয়ারে এটি আমাদের নিঝুম দ্বীপে ভেসে এসেছে।

জাহাজটির ব্যাপারে নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে বার্জটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ।

আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে।

কোস্টগার্ড এ কয়দিন এটি পাহারা দিয়েছে। নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে।