পল্টনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে একটি ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাফি আল ফারুক জানান, পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে।

সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে এখন মোট ৮টি ইউনিট একযোগে কাজ করছে।তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।