Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাসপোর্ট অফিসে অভিযানে কাগজের ভাজে ভাজে মিলল টাকা আটক ৩

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:– কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থসহ তিন দালালকে আটক করা হয়েছে। দুদকের উপপরিচালক মো.জাকারিয়ার নেতৃত্বে ৮ সদস্যর একটি দল এ অভিযান চালায়।

বুধবারের এ অভিযানের বিষয়ে তিনি বলেন, পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুপুর দেড়টার দিকে এ অভিযান শুরু হয়।

চলে বিকাল ৪টা পর্যন্ত। এসময় নানা অনিয়ম দুর্নীতির প্রমাণ পায় দুদক সদস্যরা। দালালদের পকেটে এবং কার্যালয়ের বিভিন্ন ডেস্কে কাগজের ভাজে ভাজে টাকা পাওয়া যায়। আদায়কৃত অতিরিক্ত অর্থ এবং পাসপোর্টসহ ৩ জনকে আটক করেছে দুদক।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন বলেন, আটক তিনজনের দুই জনকে ৩ মাস এবং একজনের ১ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া এই তিনজনকেই আরও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন পাসপোর্ট প্রত্যাশীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, পাসপোর্ট করতে এসে অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন ঘুরতে হয়। ইচ্ছা করে তথ্যে ভুল করে রাখা হয়।

টাকা দিলে ঠিক করে দেয়া হয়। দালালের মাধ্যমে না আসলে পাসপোর্ট পাওয়া যায় না।এ ব্যাপারে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল হক বলেন, কে দালাল তা বোঝা যায় না।

বাইরের লোক এসে এসব করে থাকতে পারে। আমার কোন কর্মচারী এসবে জড়িত নেই। তিনি বলেন, বাইরের লোকদের কেন এসেছেন আমরা জিজ্ঞেস করলে বলে তথ্য নিতে এসেছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:25 pm, Wednesday, 24 August 2022
22 Time View