Jashore , Tuesday, 10 November 2026

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- জাতিসংঘের আয়োজনে বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) পুলিশ সদর দফতরের উর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ওই কর্মসূচির বাইরে অন্য কোনো অনুষ্ঠানে না যাওয়ার শর্তে তাকে ভিসা দেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক এআইজি মাসুদ আলম।

গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাবের) সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:55 pm, Thursday, 25 August 2022
18 Time View