Jashore , Tuesday, 10 November 2026

শাহজালালে বিমানের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট থেকে বিশেষভাবে লুকিয়ে রাখ ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম বলে জানা গেছে।আজ সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে এ স্বর্ণ উদ্ধার করা হয়।কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সংবাদ আসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে।এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের নির্দেশে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।পরে কাস্টমস গোয়েন্দা দল বিমানের ভেতরে প্রবেশ করে এবং বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণবার উদ্ধার করে। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:42 pm, Monday, 5 September 2022
21 Time View