Jashore , Tuesday, 10 November 2026

নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের রাজারহাটে সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা আফজাল হোসেনকে (৬১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযুক্ত আফজাল হোসেন উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা আব্দুল লতিফ তার বাবা আফজাল হোসেনকে আসামি করে রাজারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।থানার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুটি তার দাদার সঙ্গে বাড়িতে খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করে দাদা আফজাল হোসেন। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পরে শিশুটির বাবা বাদী হয়ে শিশুর দাদার বিরুদ্ধে রাজারহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:02 am, Thursday, 8 September 2022
11 Time View