Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হারের মুখে পদত্যাগের ঘোষণা সুইডেনের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক সংবাদ:- সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) স্টকহোমে এক সংবাদ সম্মেলনে মাগডালেনা এই ঘোষণা দেন।

গত রোববার সুইডেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের গণনায় ক্ষমতাসীনদের তুলনায় এগিয়ে রয়েছে রক্ষণশীল দলগুলোর জোট।

তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন মাগডালেনা।সংবাদ সম্মেলনে মাগডালেনা বলেন, ‘বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেব।

পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটা সংখ্যাগরিষ্ঠতা।তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। গত বছরের নভেম্বরে স্টেফান লোফভেনের পদত্যাগের পর সুইডেনের প্রধানমন্ত্রী হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মাগডালেনা অ্যান্ডারসন।

৫৪ বছর বয়সী মাগডালেনা দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটস আট বছর ধরে দেশটিতে ক্ষমতায় রয়েছে। আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সাত বছর সুইডেনের অর্থ মন্ত্রণালয় সামলেছেন এই নারী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 am, Thursday, 15 September 2022
17 Time View