Jashore , Tuesday, 10 November 2026

লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে যুবক আটক

মনোয়ার হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুরে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি ওসমান গণি পিয়াস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়।

আটক পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নবীনগর গ্রামের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, পিয়াস ঘটনাস্থলে অস্ত্রসহ অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।

তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, আটককৃত পিয়াস লক্ষ্মীপুর পৌর শহরে অস্ত্রটি বিক্রি করতে এসেছিল।

এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:30 am, Sunday, 18 September 2022
19 Time View