Jashore , Tuesday, 10 November 2026

কিছু ইউএনও এর কর্মকাণ্ডে প্রশাসন বিব্রত

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্মকাণ্ডে প্রশাসন বিব্রত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবির।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বান্দরবানের আলীকদম উপজেলায় ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলার ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম।

এ ঘটনার একদিন আগে বগুড়া সদরের ইউএনও সমর পালের বিরুদ্ধে নৈশ প্রহরীকে মারধর করার অভিযোগ উঠেছে।এসব বিষয়ে রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আবুল হাছানাত হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, এসব ঘটনার তদন্ত হচ্ছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এসব ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় যেকোনো পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহনশীল আচরণ করার নির্দেশনা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:37 pm, Sunday, 25 September 2022
23 Time View