Jashore , Tuesday, 10 November 2026

ভূমি অফিসের দুই কর্মচারীকে ‘জুতাপেটা করা’ এসি ল্যান্ডকে বদলি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে বদলি করা হয়েছে।

তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বুধবারই তিনি ভূঞাপুর ছেড়েছেন।এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে অমিত দত্তকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

একই সঙ্গে ওই দুই কর্মচারীকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।মারধরের শিকার দুই কর্মচারী হলেন ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম।জানা যায়, গত সোমবার দুপুরে নামজারি আবেদনে ত্রুটি থাকায় ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা করার অভিযোগ ওঠে এসি ল্যান্ড অমিত দত্তের বিরুদ্ধে।

আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসি ল্যান্ড অমিত দত্ত। এ সময় নামজারির কাজে ত্রুটি দেখিয়ে প্রায় এক ঘণ্টা তাঁকে জুতাপেটা করেন তিনি।

খায়রুল বের হয়ে এলে ওই সময় সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তাঁর কক্ষে ঢোকামাত্রই অমিত দত্ত জুতা ছুড়ে মারেন এবং মারধর করেন।মমিনুল ইসলাম বলেন, স্যারের অফিসকক্ষে ঢোকামাত্রই আমার দিকে জুতা ছুড়ে মারেন এবং কটূক্তি করেন।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে গেলে সেখানে অমিত দত্তকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:11 pm, Thursday, 29 September 2022
19 Time View