বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী।

এ খবরে সাকিবুলের বাড়িতে ভিড় জমায় উৎসুক মানুষ।খবর পেয়ে রোববার (২ অক্টোবর) দুপুরে সাকিবুল ও অনশনরত ওই কিশোরীকে থানায় নিয়ে যায় পুলিশ। 

এর আগে শনিবার দুপুর থেকে ওই কিশোরী উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এনিয়ে তৃতীয় বারের মত অনশনে বসেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামেরও ওই কিশোরী এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেন মেয়েটি।

সে সময়ে ছেলের পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দেয়া হলেও কার্যত তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় তৃতীয়বারের মত অনশনে বসেন কিশোরী। 

ওই কিশোরী জানান, দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে তাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই সে নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছেন। 

প্রেমিক সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, ঘটনার খবর পেয়ে সাকিবুলের বাড়ি থেকে সাকিবুল ও ওই কিশোরীকে থানা নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।