দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার করেছে বিজিবি। তবে, কাউকে গ্রেফতার করতে পারেনি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, রবিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিলগাথুয়া বিওপি এলাকার সীমানা পিলার ১৫০ থেকে প্রায় ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া নদীরপাড় নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং ম্যাগজিন দৌলতপুর থানায় জমা করা হয়েছে।বিলগাথুয়া বিওপি‘র নায়েক সুবেদার আব্দুর রহমান জানান, মাদক চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে পালিয়ে গেছে বলে তারা ধারণা করছেন।