Jashore , Tuesday, 10 November 2026

আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:- চলমান আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।নসরুল হামিদ বলেন, তেল-গ্যাস আমদানির কোনো কমফোর্ট জোন পাচ্ছি না। পাঁচ ডলারের গ্যাস ৬০ ডলার হয়ে যাওয়ায় পেতে সমস্যা হচ্ছে।

এ ছাড়া লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করে প্রতিমন্ত্রী জানান, তবে এখনো দিনে ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রতা ও কোভিড পরিস্থিতির কারণে আধুনিকায়নের কাজ পিছিয়ে গেছে।

তবে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় দু’বছরের মতো সময় লাগবে বলেও জানান তিনি।সম্প্রতিক গ্রিড বিপর্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ কেন জাতীয় গ্রিডে এই সমস্যা হলো সেটা চট করে বলা যাবে না।

তদন্ত কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে বলেও জানান নসরুল হামিদ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:25 pm, Friday, 7 October 2022
21 Time View