জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এমন বিধান রেখে শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি করার কাজ চলে আসলো।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইন অনুমোদন দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব, ২০১০ সালের আইন অনুযায়ী এটা নির্বাচন কমিশনের কাছে ছিল।

এখন এটা সুরক্ষা সেবা বিভাগের কাছে নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন, আগামী তিন-চার বছরের পর থেকে জন্ম সনদের সাথে এনআইডি যুক্ত করে দেয়া হবে।তবে এর কাজ শুরু হবে বর্তমান আইনটি সংশোধন হওয়ার পর থেকে।

তিনি আরও বলেন, আগের আইনে ৩২টি ধারা রয়েছে। নতুন আইনে সেটা থেকে কমিয়ে ১৫টি করা হয়েছে।নতুন আইনটি আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।