Jashore , Tuesday, 10 November 2026

“পাগল” বলাকে কেন্দ্র করে নওগাঁয় দুইজন নিহত

হাজী রতন আলী নওগাঁ :- নওগাঁর পত্নীতলায় ‘পাগল’ বলাকে কেন্দ্র করে দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪২) ও আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৬৫)।জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফয়জুল নালাপুর মোড়ে যান।সেখানে গিয়ে ফয়জুলকে দেখে পাগল বলে ডাক দেন আছির উদ্দিন। পাগল বলায় আছির উদ্দিনের ওপর খেপে যান ফয়জুল।

এ নিয়ে তাঁদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন।স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আছিরকে দ্রুত পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

মারধরের এক পর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পত্নীতলায় থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, মরদেহ দু’টি থানা হেফাজতে আছে। সোমবার সকালে লাশ দু’টির ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:26 pm, Monday, 10 October 2022
13 Time View