যুবকের পেটে মিলল ৩২ লাখ টাকার চারটি সোনার বার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

যশোর জেলা প্রতিনিধি:- যশোরের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের সময় ইমাম হোসেন জীবন (২৪) নামে এক যাত্রীর পেটের ভেতরে থাকা চারটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

এসময় ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে।আটক জীবন শরীয়তপুর জেলার আব্দুল হালিম মুন্সির ছেলে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে এক পাসপোর্টধারী যাত্রী কৌশলে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে যাবেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে গতিরোধ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার পেটের ভেতর স্বর্ণের বার আছে। পরে তার পেট থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ টাকা। আটক পাসপোর্টধারী যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।