Jashore , Tuesday, 10 November 2026

পুলিশের ৩ এসপিকে ‘বাধ্যতামূলক’ অবসর

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- সিআইডির ২জন সহ ৩ এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।অবসর পাওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের।

আর অন্যজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা মীর্জা আবদুল্লাহেল বাকী। মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পিপিএম এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পিপিএম (সেবা) পুলিশ পদক পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে।তবে এই তিন কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন কি না প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি।

গত রোববার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তবে কেন তাকে অবসরে পাঠানো হলো সে বিষয়ে সুস্পষ্ট তথ্য দেয়নি কেউ। এ নিয়ে সচিবালয়জুড়ে সৃষ্টি হয় কৌতূহল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:17 pm, Tuesday, 18 October 2022
13 Time View