দৌলতপুরে আইন অমান্য করে পদ্মায় মাছ ধরায় জেলেকে অর্থদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন দৌলতপুর (কুষ্টিয়া) :- কুষ্টিয়ার দৌলতপুরে চলতি ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে এক জেলেকে ৫হাজার টাকা জরিমানা ও মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতপুরের পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালালো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন আহমেদ জানান, আইন অমান্য করে পদ্মায় মাছ শিকারের সময় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগির চর এলাকায় এক জেলের কাজ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বারের ভ্রাম্যমাণ আদালত।

এরপর ওই জেলের কাছ থেকে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার ও পুলিশ সদস্যদের উপস্থিতেই সেখানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।