৩২ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার সকালে সীমান্তের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, যশোরের চৌগাছা এলাকা থেকে স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

সন্দেহজনক মোটরসাইকেল চালক ইমাম হোসেনকে আটক করে তার কাছ থেকে ৩২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।তিনি জানান, ৩ কেজি ৭১৯ গ্রামের ওজনের স্বর্ণের বারগুলোর মূল্য আনুমানিক ২ কোটি ৬৪ লাখ ৫৮৫ টাকা।