তোহিদুল রতন// নওগাঁর নিয়ামতপুরে বিষপান করে আজিন্দ্র পাহান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বড় ভাই অনিল পাহান জানান, ছোট ভাই আজিন্দ্র একটি এনজিও থেকে লোন নিয়ে ভ্যানগাড়ি কিনেছিলেন। কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় শুক্রবার দুপুরে।
এরপর ঘরে ঢুকে বিষপান করে আজিন্দ্র। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






