Jashore , Tuesday, 10 November 2026

চিনির দাম নির্ধারণ করে দিল টিসিবি

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করে দিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। নতুন দামে এখন থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

রোববার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাশ্রয়ী ভিত্তিতে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে এই চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।

এর আগে তেল ও রিফাইনারি তেলের দাম কমানোর ঘোষণা দেয় টিসিবি। এতে বলা হয়, মেঘনা এডিবল অয়েলের কাছ থেকে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে টিসিবির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।প্রতি লিটার তেলের দাম পড়েছে ১৭১ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ১৮৫ টাকা। অর্থাৎ লিটারে আগের চেয়ে ১৪ টাকা কমে কেনা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:11 pm, Sunday, 23 October 2022
20 Time View