Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ফরিদ আহমেদ স্টাফ রিপোর্টার:- কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা ইনতাজ আলীকে (৪৭) পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার (২৩ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় থমথম বিরাজ করছে পুরো এলাকায়।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিডোরাস্থ মার্কেটে বসে ছিলেন। পূর্ব শত্রুতার জেরে ভেড়ামারার মহিডোরা এলাকার ২০-২৫ জন দেশীয় অস্ত্র দিয়ে ইনতাজ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ইনতাজ আলী রোববার রাতে সেখানে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় থমথম বিরাজ করছে।ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ইনতাজ আলী নৌকার পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ইনতাজ আলী হত্যার ঘটনায় থানায় ১টি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:55 pm, Monday, 24 October 2022
21 Time View