বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না : কৃষিমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি//আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কল্যাণের, মঙ্গলের। বাংলাদেশে সোনালী ধানে ভরে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না। যথেষ্ট খাদ্য আমাদের মজুত রয়েছে। পৃথিবীর অন্য দেশে দুর্ভিক্ষ হতে পারে। আমাদের যে খাদ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো দুর্যোগ না দিলে, আমরা কোনো খাদ্য সংকটে পড়ব না।

এদিকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, এ বি এম রিয়াজুল কবির কাওছার।